মালদা

দশ চাকা লড়ির ধাক্কায় মৃত এক গৃহবধূ, ঘটনায় আহত মেয়ে ও দেওর, উত্তেজনা কালিয়াচক থানার সুলতানগঞ্জ বাথান এলাকায়

এক লড়ির ধাক্কায় মোটর বাইকে থাকা এক মহিলার মৃত্যু। ঘটনায় আহত আরও দুইজন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতানগঞ্জ বাথান এলাকার মালদা-কালিয়াচক ৩৪ নং জাতীয় সড়কে। বর্তমানে আহতরা সিলালপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক পুলিশ। 

        জানা গেছে, মানিকচকের গোপালপুরের বাসিন্দা সেরাজুল সেখের সাথে মোটর বাইকে করে মায়ের বাড়ি মানিকচকের লক্ষ্মীপুর থেকে ফিরছিলেন এক গৃহবধূ রেহেনারা খাতুন(বিবি) এবং তার মেয়ে খুশি। সেরাজুল সেখ সম্পর্কে রেহেনারার দেওর। ফেরার পথে সুলতানগঞ্জ বাথানের কাছে দ্রুত গতিতে আশা দশ চাকার একটি লড়ি বাইকটিকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তার উপরে পরে যায় বাইক আরোহী তিনজনই। ঠিক সেই সময় লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেহেনারা খাতুন(বিবি) নামে ওই গৃহবধূর। বাকি দুজনকে উদ্ধার করে স্থানীয়রা সিমলাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরে কালিয়াচক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লড়িটি পলাতক। 

        এবিষয়ে স্থানীয় বাসিন্দা নাসিম আক্তার জানান, বাপের বাড়ি থেকে ফেরার পথে লড়ির নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় রেহেনারার। তার মেয়ে ও দেওর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/4ic4fyb0AI0